1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোহাম্মদপুরে কিশোর গ্যাং চাঁন-মানিক গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ৫ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মোহাম্মদপুরে কিশোর গ্যাং চাঁন-মানিক গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ৫

প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার আলোচিত কিশোর গ্যাং চাঁন-মানিক গ্রুপের প্রধান চাঁন মিয়া ওরফে রাতুলকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ ছিনতাই ও মাদক আইনে মোট ২২টি মামলা রয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রায়েরবাজারের পাবনা হাউজ গলির পাভেলের বাড়িতে অভিযান চালিয়ে চাঁন মিয়া ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলো— লিমন, মো. রমিজ, মো. খাইরুল ইসলাম ও মো. বাবু। তারা এই গ্যাংয়ের সদস্য ও পেশাদার ছিনতাইকারী।
গ্রেপ্তারের বিষয়টি মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহাম্মদপুরের রায়েরবাজার ও বুদ্ধিজীবী কবরস্থান কেন্দ্রিক আলোচিত কিশোর গ্যাং চাঁন-মানিক গ্রুপের প্রধান চাঁন মিয়া ওরফে রাতুলকে চার সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই গ্রুপের আরেক প্রধান মানিককে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে সে কারাগারে রয়েছে। তার বিরুদ্ধেও হত্যা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে অন্তত ১৫ থেকে ২০টি মামলা রয়েছে।

এসি মামুন আরও বলেন, এই গ্যাংটিতে উঠতি বয়সের অন্তত ২০ থেকে ২৫ জন সদস্য রয়েছে। তারা রাতের অন্ধকারে বিভিন্ন অলিগলিতে অস্ত্রহাতে ওত পেতে থাকে। সুযোগ পেলেই নিরীহ পথচারীদের ওপর হামলা করে সর্বস্ব ছিনিয়ে নেয়। এই গ্যাংটি রায়েরবাজার বুদ্ধিজীবী, মিনা হাউজিং গলি, পাবনা হাউজ গলিসহ আশপাশের এলাকায় সক্রিয়।
অভিযানে অংশ নেওয়া রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল আলম শেখ বলেন, চাঁন-মানিক গ্রুপের কার্যক্রমে আতঙ্কিত ছিল এলাকার মানুষ। তাদের বিরুদ্ধে কুপিয়ে পথচারীদের মোবাইল ও টাকা-পয়সা ছিনতাইয়ের অভিযোগ দীর্ঘদিনের। আমরা এই চক্রের সব সদস্যকে আইনের আওতায় আনতে কাজ করছিলাম। এরই ধারাবাহিকতায় আজ চাঁনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!