1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোবাইল নিষেধাজ্ঞায় ভোটকেন্দ্রে অনিয়ম আরও সহজ হবে: খেলাফত মজলিস - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মোবাইল নিষেধাজ্ঞায় ভোটকেন্দ্রে অনিয়ম আরও সহজ হবে: খেলাফত মজলিস

প্রতিনিধি

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের মোবাইল ফোন না রাখার নির্দেশনার তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। এমন সিদ্ধান্তে অনিয়ম আরও সহজতর হবে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ব্যাহত হবে বলে মন্তব্য করেছে দলটি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করলে নাগরিক সাংবাদিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে ভোটের দিন দুষ্কৃতিকারীদের অনিয়ম আরও সহজতর হবে।

বিবৃতিতে নেতারা বলেন, ভোটাররা অনিয়মের অভিযোগ করতে পারলেও মোবাইল না থাকায় কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেন না। এতে নির্বাচনী স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হবে। বিশেষ করে দূরবর্তী কেন্দ্রের ভোটাররা মোবাইল ছাড়া ঘর থেকে বের হতে শঙ্কাবোধ করবেন কিংবা ভোট দিতে বেরই হবেন না। এর ফলে ভোটার উপস্থিতি কমে যেতে পারে এবং নির্বাচন অগ্রহণযোগ্য হয়ে উঠতে পারে।

পরিচিত বা অপরিচিত ব্যক্তির কাছে মোবাইল জমা রেখে কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে অস্বস্তিবোধ করবেন। এতে ভোটগ্রহণ প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়বে।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের প্রতি এ নির্দেশনা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, যদি মোবাইল ফোন নিষিদ্ধ করতে হয়, তাহলে তা কেবল ভোটকক্ষ বা ভোট দেওয়ার গোপন বুথে প্রবেশের আগে সীমাবদ্ধ রাখা যেতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কক্ষের পোলিং কর্মকর্তার কাছে মোবাইল জমা রাখার ব্যবস্থা করা যেতে পারে এবং ভোট প্রদান শেষে ভোটারকে মোবাইল ফেরত দেওয়ার বিধান চালু করা যেতে পারে।

এর আগে, রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সই করা এক চিঠিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্দিষ্ট ৩ শ্রেণির কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!