1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেসির জোড়া গোলে অরল্যান্ডোর মাঠে মায়ামির ইতিহাস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

মেসির জোড়া গোলে অরল্যান্ডোর মাঠে মায়ামির ইতিহাস

প্রতিনিধি

মেজর লিগ সকারের রেগুলার সিজনের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। এলএ গ্যালাক্সির কাছে হার দিয়ে শুরু করা দলটি অরল্যান্ডো সিটি এসসির মাঠে দুই গোলে পিছিয়ে পড়েছিল। দ্বিতীয়ার্ধে তারা দাঁতভাঙা জবাব দেয় চার গোল করে, যার মধ্যে দুটি করেছেন লিওনেল মেসি।

রোববার রাতে ইন্টারঅ্যান্ডকো স্টেডিয়ামে প্রথমবার জিতল মায়ামি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৪-২ ব্যবধানের জয়ে তেলাসকো সেগোভিয়া একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন।

৫৭তম মিনিটে সেগোভিয়ার পাস ধরে মেসি স্কোর ২-২ করেন। ৮৫তম মিনিটে সেগোভিয়া একার প্রচেষ্টায় লিড এনে দেন। জয়ের ক্যানভাসে তুলির শেষ আঁচড় দেন মেসি। ৯০তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন তিনি।

মায়ামি কোচ জাভিয়ের মাসচেরানো ম্যাচ শেষে বলেছেন, ‘এই জয় শুধুই খেলোয়াড়দের। দ্বিতীয়ার্ধে তারা ছিল একটি চ্যাম্পিয়নশিপ দল। সেখানে কোনো কৌশল ছিল না, তেমন কিছুই ছিল না। সেখানে ছিল হৃদয়, সাহসিকতা, বল দখল, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ও দায়বদ্ধতা। আমার মনে হয় দলটি ঘুরে দাঁড়িয়েছে কারণ তারা গত বছর চ্যাম্পিয়ন ছিল। শেষ পর্যন্ত খেলোয়াড়রাই তা করে দেখিয়েছে। এই জয় তাদেরই।’

বর্তমান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার মৌসুমের প্রথম দুটি গোল করলেন এক ম্যাচেই। তাতে রেগুলার সিজনের প্রথম ৫৫ এমএলএস ম্যাচে তার গোল ৫২টি, এর মধ্যে ৫১টি এসেছে শেষ ৪৯ ম্যাচে। এতে করে তার ক্যারিয়ার গোলের সংখ্যা দাঁড়াল ৮৯৮টি, যার মধ্যে বার্সার হয়ে ৬৭২ ও আর্জেন্টিনায় ১১৫।

মাসচেরানো মেসিকে নিয়ে বললেন, ‘সে এই খেলাটি খেলা সর্বকালের সেরা খেলোয়াড়। সে একজন নেতা, আর একজন নেতা হিসেবে সে অন্যদের অনুপ্রাণিত করে। তবে প্রায়ই তার নিজেরও অনুপ্রাণিত হওয়ার প্রয়োজন হয়। যখন সে (বল নিয়ে) সামনের দিকে এগোচ্ছিল, তখন তার কাছে আক্রমণের আরও অনেক বিকল্প ছিল। এতসব সুযোগের মাঝে, অন্য কারো চেয়ে ভালো সুযোগ তৈরি করার ক্ষমতা তার স্পষ্টভাবেই আছে, আর সেটিই আমাদের খেলাটি ঘুরিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে।’

মার্কো পাসালিচ ১৮ মিনিটে অরল্যান্ডোকে এগিয়ে দেন। ছয় মিনিট পর মার্টিন ওডেজা স্কোর ২-০ করেন। দ্বিতীয়ার্ধের চার মিনিট যেতে মায়ামি ব্যবধান ২-১ এ কমায়, গোল করেন মাতেও সিলভেত্তি। এরপর মেসি শো, তাতে দশমবারের চেষ্টায় প্রথমবার অরল্যান্ডোর মাঠে জিতেছে মায়ামি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!