1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেগা প্রকল্পের নামে দুর্নীতি বন্ধের আহ্বান সারজিস আলমের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

মেগা প্রকল্পের নামে দুর্নীতি বন্ধের আহ্বান সারজিস আলমের

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ভবিষ্যতে যেন মেগা প্রকল্পের নামে কোনো ধরনের বড় দুর্নীতি না হয়—এ বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় স্বচ্ছতা নিশ্চিত না হলে তা দেশের ওপর দীর্ঘমেয়াদি বোঝা হয়ে দাঁড়ায়।

রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট–এ এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন।

সারজিস আলম অভিযোগ করে বলেন, অতীত সরকারের সময় বড় বড় উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনা ঘটেছে। তিনি উদাহরণ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিভিন্ন বিদ্যুৎ চুক্তি ও ব্যাংকিং খাতের অনিয়মের কথা তুলে ধরেন।

তিনি বলেন, মেগা প্রকল্পের নামে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের কারণে দেশের অর্থনীতি দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপুল ঋণের বোঝা তৈরি হয়েছে।

সারজিস আলম আরও বলেন, ভবিষ্যতে ক্যাপাসিটি চার্জের নামে অপ্রয়োজনীয় অর্থ প্রদান, ঋণখেলাপি সংস্কৃতি এবং বিদেশে অর্থ পাচার বন্ধ করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় নীতিনির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তিনি সরকারের উদ্দেশে বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে কোনো ধরনের “আন্ডারটেবিল নেগোসিয়েশন” যেন না হয়। এতে রাষ্ট্রীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় এবং জনগণের ওপর বাড়তি চাপ পড়ে।

সবশেষে তিনি বলেন, দেশের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম সফল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!