1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে সেতুতে ব্লকেড - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে সেতুতে ব্লকেড

প্রতিনিধি

মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে সেতুতে ব্লকেড
মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ব্লকেড ও টায়ারে আগুন দিয়েছে বিএনপির মনোনয়নবঞ্চিতরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকার ওই সেতুর ওপর ব্লকেড দিয়ে বেশ কয়েকটি টায়ারে অগ্নিসংযোগ করেন তারা। পরে সন্ধ্যা সোয়া ৫টার দিকে ব্লকেড প্রত্যাহার করেন নেতাকর্মীরা।

এ সময় প্রার্থী পরিবর্তনের দাবিতে স্লোগান দিতে থাকেন মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই মো. মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতাকর্মীরা। বিকেল ৫টা পর্যন্ত অবরোধের মুখে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জ-৩ আসনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। ওইদিন রাতেই জেলা শহরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কামরুজ্জামান রতনের কুশপুত্তলিকা দাহ ও জেলা শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় মশাল মিছিল করেছিলেন মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা মহিউদ্দিনের সমর্থকরা। তারই ধারবাহিকতায় শুক্রবার ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে এ অবরোধ করেন তারা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান ফকির, শাহাদাত হোসেন সরকার, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা ছাত্রদল সভাপতি মো. আবুল হাসেম প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!