1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুক্তি পেল ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মুক্তি পেল ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

প্রতিনিধি

মুক্তি পেল ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’
দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে প্রদর্শিত হচ্ছে এই চলচ্চিত্রটি। রাজনৈতিক আলোচনা নিয়ে সমাজে থাকা ‘ট্যাবু’ ভাঙার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি।

জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি। এর মধ্যে সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, ধানমন্ডির সীমান্ত সম্ভার, মিরপুরের সনি স্কয়ার, উত্তরার সেন্টার পয়েন্ট এবং চট্টগ্রামের বালি আর্কিডে মোট ১৪টি শোতে প্রদর্শিত হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানকে ঘিরে চলচ্চিত্রটির পটভূমি; পাশাপাশি এর মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন সময়ের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসও তুলে ধরা হয়েছে।

সিনেমা নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে আহমেদ হাসান সানি সংবাদমাধ্যমে বলেন, এটি নির্মাণ করা ছিল এক অদ্ভুত, কঠিন কিন্তু সুন্দর অভিজ্ঞতা। ভিন্ন ধরনের কিছু দেখানোর চেষ্টা করেছি, আশা করছি দর্শক সিনেমাটির সঙ্গে আবেগী সংযোগ খুঁজে পাবেন।

এর আগে এই সংগীতশিল্পী বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এটি তার প্রথম কাজ।

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, এ কে আজাদ সেতু, কেয়া আলমসহ অনেকে। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন খালিদ মাহমুদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!