1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুজনের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুজনের

প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতদের একজনের নাম খাদিজা মাশমুম। তিনি ওই এলাকার বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি।

এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। পরে ট্রাকটি পুকুরে পড়ে যায়। এতে দুজন নিহত ও তিনজন আহত হন।মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!