1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মিষ্টি বিতরণ নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আসামি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

মিষ্টি বিতরণ নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আসামি গ্রেপ্তার

প্রতিনিধি

মিষ্টি বিতরণ নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আসামি গ্রেপ্তার
শেখ হাসিনার মামলার রায়ের দিনে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি আমির খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া আমির খান হত্যা মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি। তিনি উপজেলার জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নের চর জাহাপুর গ্রামের খলিল খানের ছেলে এবং ঘটনার পর মিরপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে বরিশালে আনা হচ্ছে। এ মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ১৭ নভেম্বর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর স্টিল ব্রিজ এলাকায় মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রবিউল ইসলামকে প্রতিপক্ষরা কুপিয়ে গুরুতর জখম করে। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!