1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মিরপুরের চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মিরপুরের চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিনিধি

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  রাজধানীর মিরপুরের চাঞ্চল্যকর ১৫ বছরের কিশোরীকে অপহরণের পর ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রবিউল ইসলাম রাব্বি (২৪) কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। বুধবার (১৫ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আব্দুর রহমান। এর আগে, মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রবিউল ইসলাম রাব্বি (২৪) বরিশাল জেলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‍্যাব জানায়, ১৪ মার্চ র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে মিরপুরের চাঞ্চল্যকর ১৫ বছরের কিশোরীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রবিউল ইসলাম রাব্বি কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, ২০২০ সালের ১৭ মে ভিকটিম এসএসসি পরীক্ষা শেষে নিজ বাসায় ফিরে সন্ধ্যায় মিরপুর মডেল থানাধীন তার বান্ধবীর বাসায় দেখা করে ভিকটিম একটি টেইলার্স দোকান হয়ে যাবার সময় বিবাদী রবিউল ইসলাম রাব্বি ও তার সহযোগীদের সহায়তায় ভিকটিমকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে একটি প্রাইভেট কারে জোড়পূর্বক তুলে অপহরণ করে আশুলিয়ার ইপিজেড এলাকায় ভাড়া বাসায় আটকে রেখে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালত এই মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে ধৃত আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঘোষণা করেন।

র‍্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আব্দুর রহমান জানান, আসামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা রুজু এবং একই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ায় গ্রেফতার এড়ানোর লক্ষ্যে লোক চক্ষুর আড়ালে আত্মগোপন করে। সে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপন করে গার্মেন্টসে চাকুরী, বিভিন্ন শো রুমের ম্যানেজার হিসেবে জীবিকা নির্বাহ করে। গ্রেফতারকৃত আসামীকে থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাব-৪ এর অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!