1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মিরপুর-১০–তালতলা সড়ক উন্নয়ন শুরু, জলাবদ্ধতা কমার আশা ডিএনসিসির - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মিরপুর-১০–তালতলা সড়ক উন্নয়ন শুরু, জলাবদ্ধতা কমার আশা ডিএনসিসির

প্রতিনিধি

রাজধানীর মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর প্রশাসক মো. শফিকুল ইসলাম খান

মঙ্গলবার (৩১ মার্চ) মিরপুর-১০ ফলপট্টিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডিএনসিসির অঞ্চল-২ ও অঞ্চল-৪-এর ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো এবং অঞ্চল-৫-এর বিভিন্ন সার্ভিস প্যাকেজ উন্নয়ন প্রকল্পের আওতায় এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের আওতায় প্রায় ৪ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণের পাশাপাশি উভয় পাশে আধুনিক নর্দমা ও ড্রেন নির্মাণ করা হবে। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৩১ অক্টোবরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি এলাকাবাসীর প্রতি ফুটপাত দখলমুক্ত রাখতে সহযোগিতার আহ্বান জানান। উন্নয়ন কাজ শেষে যাতে ফুটপাত ও সড়ক পুনরায় দখল না হয়, সে বিষয়ে স্থানীয় জনগণের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন তিনি।

প্রশাসক আরও বলেন, একই সড়কে বারবার খোঁড়াখুঁড়ি ও অর্থের অপচয় রোধে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিদিন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ ও মনিটরিংয়ের মাধ্যমে প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা হবে।

এই প্রকল্প বাস্তবায়নের ফলে বেগম রোকেয়া সরণি এলাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং সাধারণ মানুষের চলাচল আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!