1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মিয়ানমারের শান প্রদেশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৪৬, আহত শতাধিক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মিয়ানমারের শান প্রদেশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৪৬, আহত শতাধিক

প্রতিনিধি

মিয়ানমারের শান প্রদেশের নামখাম জেলার কাউং তাত গ্রামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকতে পারেন, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (৩১ মে) দিবাগত রাত প্রায় ১২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কাউং তাত গ্রামের প্রায় ২০০টি এবং পার্শ্ববর্তী পান লোন গ্রামের আরও ১০০টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে যায়।

নিহতদের মধ্যে তিনজন চীনা নাগরিক রয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে ছয়জন অপ্রাপ্তবয়স্ক এবং এক বছর বয়সী একটি শিশুও রয়েছে বলে জানা গেছে।

প্রথমদিকে ধারণা করা হয়েছিল, মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। তবে পরে এক বিবৃতিতে জান্তাবিরোধী সশস্ত্র সংগঠন Ta’ang National Liberation Army (টিএনএলএ) জানায়, কাউং তাত গ্রামের একটি গুদামে খনির কাজে ব্যবহৃত বিস্ফোরক জেলিগনাইট সংরক্ষণ করা ছিল। দুর্ঘটনাবশত ওই বিস্ফোরক ফেটে যাওয়ার ফলে এই ভয়াবহ বিপর্যয় ঘটে।

সোমবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। টিএনএলএ জানিয়েছে, এখন পর্যন্ত কাউং তাত ও পান লোন গ্রাম থেকে অন্তত ৭৪ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে। ফলে মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে টিএনএলএ। কীভাবে বিপুল পরিমাণ জেলিগনাইট বিস্ফোরিত হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, শান প্রদেশ মিয়ানমারের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে মূল্যবান জেড পাথরের খনি রয়েছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর অঞ্চলটির বড় অংশের নিয়ন্ত্রণ নেয় টিএনএলএ, যা বর্তমানে দেশটির অন্যতম শক্তিশালী জান্তাবিরোধী সশস্ত্র সংগঠন হিসেবে পরিচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!