1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মালিবাগের মদের বার বন্ধের দাবি ইমাম-খতিব ওলামা পরিষদের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মালিবাগের মদের বার বন্ধের দাবি ইমাম-খতিব ওলামা পরিষদের

প্রতিনিধি

মালিবাগে অবস্থিত ক্যান্টন চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড বার এবং পশ্চিম হাজীপাড়া ডি.আই.টি. রোডের ২৯ নম্বর বাড়ির নামবিহীন বারে মদ ও মাদকদ্রব্য বিক্রি বন্ধের দাবি জানিয়েছে হাতিরঝিলের ইমাম-খতিব ওলামা পরিষদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, মাদক ও নেশাদ্রব্য ইসলামি শরিয়ত অনুযায়ী সুস্পষ্টভাবে হারাম এবং সামাজিক ও রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকেও ভয়াবহ ক্ষতিকর। মাদকাসক্তির কারণে সমাজে চুরি, ছিনতাই, ধর্ষণ, হত্যাকাণ্ডসহ নানাবিধ অপরাধ বেড়ে চলেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশে প্রায় দেড় কোটি মানুষ মাদকাসক্ত, যা জাতির জন্য মারাত্মক হুমকি।

তারা বলেন, মালিবাগ ক্যান্টন চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড বার এবং পশ্চিম হাজীপাড়া ডি.আই.টি. রোডের ২৯ নম্বর বাড়ির নামবিহীন বারে প্রকাশ্যে মদ বিক্রি ও অসামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে এলাকায় বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি হচ্ছে এবং নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়ছে। এছাড়া যুবসমাজ সহজেই নেশার দিকে ধাবিত হচ্ছে। মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় এ ধরনের কার্যক্রম ধর্মীয় ও নৈতিক অবক্ষয়ের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটাচ্ছে। আবাসিক এলাকায় মদের বার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলো হলো-

১) অবিলম্বে উক্ত প্রতিষ্ঠানগুলোর মদ বিক্রির লাইসেন্স বাতিল করতে হবে।
২) জনস্বার্থে বার দুটি স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
৩) এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!