1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মালয়েশিয়ায় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে মতবিনিময় সভা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

মালয়েশিয়ায় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে মতবিনিময় সভা

প্রতিনিধি

মালয়েশিয়ায় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জানুয়ারি) রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের আরাবেল্লা রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দপ্তর সম্পাদক সাংবাদিক মো. আরিফুজ্জামান ও প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক, মো. আসাদুজ্জামান, মো. শরিফুল ইসলাম, সাংবাদিক বাপ্পী কুমার, বিল্লাল হোসেন, রশিদ আহমেদ মুকুল ও মহিলা সম্পাদিকা কনিকা ইসলাম।

অনুষ্ঠানে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। তার মধ্যে অন্যতম– কমিটির মধ্য থেকে যারা দেশে ফেরত চলে গেছেন সেই শূন্য পদগুলো পূরণ করা হবে ও কমিটি নতুন করে গঠন করা হবে। একইসঙ্গে সমিতির অ্যাক্টিভিটি বাড়ানো এবং অসহায় প্রবাসীদের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফিরোজ শেখ, মেহেদি হাসান, শান্তি চাকলাদার, মো. সুমন হোসেন, উজ্জল, আজিম হুসাইন, জোসনা হোসেন, ফাতেমা খাতুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!