1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান পেতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে হবে সৌদির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান পেতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে হবে সৌদির

প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বিক্রির চুক্তি হতে পারে। চুক্তি হলে সৌদিকে নিজেদের অত্যাধুনিক এফ-৩৫ বিমান দেবে মার্কিনিরা। তবে দখলদার ইসরায়েল যুক্তরাষ্ট্রকে শর্ত দিচ্ছে— সৌদি যদি এফ-৩৫ চায় তাহলে তাদের সঙ্গে রিয়াদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে।

আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করবেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এতে এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি, নিরাপত্তা চুক্তি এবং ইসরায়েল-সৌদি সম্পর্ক স্থাপনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। গত মাসে এক ফোনকলে সৌদির ক্রাউন প্রিন্সকে ট্রাম্প জানান, এখন যেহেতু গাজার যুদ্ধ শেষ হয়েছে, তাই সৌদি চাইলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। তিনি আশা ব্যক্ত করেন, সৌদি-ইসরায়েল শিগগিরই কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে।

গত শুক্রবারও সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প একই প্রত্যাশা ব্যক্ত করেন।

ইসরায়েলের শর্ত

সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বিক্রির সরাসরি বিরোধীতা করছে না ইসরায়েল। তবে দখলদাররা শর্ত দিচ্ছে, সৌদি যদি মার্কিনিদের অত্যাধুনিক বিমান চায় তাহলে তাহলে তাদের সঙ্গে আগে সম্পর্ক গড়তে হবে। এক ইসরায়েলি কর্মকর্তা গতকাল শনিবার (১৫ নভেম্বর) সংবাদমাধ্যম এক্সিওসকে বলেন, “আমরা ট্রাম্প প্রশাসনকে বলেছি সৌদিকে এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার সঙ্গে ইসরায়েল-সৌদির সম্পর্ক স্থাপন শর্ত রাখতে হবে। যদি কোনো কূটনৈতিক বিনিময় ছাড়া সৌদিকে এফ-৩৫ দেওয়া হয় তাহলে এটি ভুল এবং হিতেবিপরীত হতে পারে।”

অপর এক ইসরায়েলি কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, “তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রির তীব্র বিরোধীতা করলেও সৌদির কাছে এ অস্ত্র যাওয়া নিয়ে আমরা এতটা উদ্বিগ্ন নই। যদি এগুলো আব্রাহাম চুক্তির আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার অংশ হয়।”

এদিকে ২০২০ সালে দখলদারদের সঙ্গে আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের কাছে এফ-৩৫ বিক্রিতে সম্মতি দেয় ইসরায়েল। কিন্তু এক্ষেত্রে তারা বিভিন্ন নিরাপত্তা চুক্তির শর্ত জুড়ে দিয়েছিল। এতে করে যুক্তরাষ্ট্র ও আমিরাতের মধ্যে এখনো যুদ্ধবিমান কেনা সংক্রান্ত চুক্তি হয়নি। মধ্যপ্রাচ্যে শুধুমাত্র ইসরায়েলের কাছেই এখন এফ-৩৫ যুদ্ধবিমান আছে।

সূত্র: এক্সিওস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!