1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মায়ামিতে রেকর্ড গড়ে কোপা দলে যোগ দিচ্ছেন মেসি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মায়ামিতে রেকর্ড গড়ে কোপা দলে যোগ দিচ্ছেন মেসি

প্রতিনিধি

প্রায় সব ইউরোপীয় প্রতিযোগিতার ক্লাব ফুটবলের মৌসুম শেষের দিকে। এবার ফুটবলাররা ব্যস্ত হয়ে পড়বেন দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা ইউরো ও কোপা আমেরিকায়। তার আগে ইন্টার মায়ামির হয়ে ম্যাচ খেলে ক্লাব ফুটবল থেকে বিরতিতে যাচ্ছেন লিওনেল মেসিরা। এদিন অবশ্য একটি গোলে রেকর্ডও গড়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। যদিও মায়ামিকে শেষ পর্যন্ত সেইন্ট লুইস সিটির সঙ্গে ৩–৩ গোলে ড্র নিয়ে ফিরতে হয়েছে।

আজ (রোববার) ভোরে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে নেমেছিলেন মেসি–সুয়ারেজরা। পূর্ণ পয়েন্ট পাওয়ার লড়াইয়ে তারা দুই দফাতেই পিছিয়ে পড়ে কামব্যাক করেন। তবে লুইস সুয়ারেজের আত্মঘাতী গোলের কারণে আর জয় পাওয়া হয়নি। যদিও উরুগুইয়ান তারকা নিজের দলের হয়েও একটি গোল করেছেন, মায়ামির বাকি দুটি গোল আসে মেসি ও জর্দি আলবার পা থেকে।

এদিন ম্যাচজুড়ে মায়ামির গোলাপি শিবির দাপট দেখালেও, তাদের বিপক্ষে দু’বারই লিড নিয়েছিল সেন্ট লুইস। শেষবার সুয়ারেজের কল্যাণে আসে তৃতীয় লিডও। তবে মায়ামি হার এড়িয়েছে আলবার ফিনিশিং টাচে। এর আগে ম্যাচের পঞ্চদশ মিনিটেই ক্রিস ডার্কিনের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। ২৫ মিনিটে মায়ামির পক্ষে সমতা টানা গোলটি করেন মেসি। গোল ও অ্যাসিস্ট দুটিই ছিল দেখার মতো, আলবার বাড়ানো পাস ধরে বক্সের ভেতর থেকে জোরালো শটে আর্জেন্টাইন অধিনায়ক গোলটি করেন। যা চলতি মৌসুমে মেসির ২৫তম গোল, আমেরিকান প্রতিযোগিতায় এটি সবচেয়ে দ্রুততম। এর আগে ২০১৬ সালে ১৬ ম্যাচে একই সংখ্যক গোল করেছিলেন কার্লোস ভেলা, মেসি সেই রেকর্ড ভাঙলেন ১২ ম্যাচে।

রপর ৪১ মিনিটে আবারও পিছিয়ে পড়ে মায়ামি। তবে বিরতির আগেই সেই গোল শোধ করেন সুয়ারেজ। ম্যাচজুড়ে সাবেক তিন বার্সেলোনা তারকাই মূলত মায়ামিকে পথ দেখিয়েছেন। যদিও উরুগুইয়ান ফরোয়ার্ড ৬৮তম মিনিটে আত্মঘাতী গোল করে দলকে প্রায় হারিয়েই দিয়েছিলেন। সেই দফায় আর হারটা আসেনি আলবার কল্যাণে। শেষমেষ পয়েন্ট ভাগাভাগি করেই মায়ামি মাঠ ছাড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!