1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৩ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৩

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দায় পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ফারাবি হোসেন নামে পাঁচ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন নিহত শিশুটির বাবা-মা ও বোন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার চকগোছাই গ্রামের ফিরোজ হোসেন (৩৫), তার স্ত্রী রেশমা খাতুন (৩০) ও মেয়ে ফারিয়া (৮)।

তাদের উদ্ধার করে মান্দা হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিশুটির বাবা ফিরোজ হোসেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ঈদের ছুটি কাটাতে দুই শিশু সন্তানকে নিয়ে সপরিবারে তারা গ্রামের বাড়ি পত্নীতলা উপজেলার চকগোছাই গ্রামে যাচ্ছিলেন। পথে বিজয়পুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!