ইপেপার / প্রিন্ট
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের চলমান পরিস্থিতে নওগাঁর মান্দায় শান্তি-শৃঙ্খলা সমুন্নত রাখতে সংবাদ সম্মেলন করেছেন মান্দা উপজেলা বিএনপি’র আহব্বায়ক শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)। বুধবার (০৭ আগস্ট) দুপুরে উপজেলার সতীহাটে তার নিজ অফিসে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, সরকার পতনের পর উপজেলার বিভিন্ন এলাকায় এক শেণির অতি উৎসাহী লোকজন দোকানপাট ভাংচুর, বাড়ি ঘরে অগ্নিসংযোগসহ লুটপাট করছে। আমি এসব কর্মকান্ড বন্ধের জন্য সকলকে অনুরোধ করছি। এসবের দায়ভার মান্দা উপজেলা বিএনপি নিবে না।
তিনি আরো বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে দেশের আইন শৃঙ্খলা সমুন্নত রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা বিএনপি নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব। দেশের চলমান পরিস্থিতিতে মান্দা উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগে কর্মরত কর্মকর্তাদের সর্বতোভাবে সহযোগিতা সহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।#