1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় নকলমূক্ত পরিবেশে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মান্দায় নকলমূক্ত পরিবেশে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিনিধি

নওগাঁর মান্দায় নকলমূক্ত পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষের পার্ট-১ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুর ১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা কার্যক্রম।

জানাগেছে, মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজে কেন্দ্রে (কোড নং- ২২৮) মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬২৭ জন। এর মধ্যে নিয়ামতপুর সরকারি ডিগ্রী কলেজের ৫৯১ জন এবং বলিহার ডিগ্রী কলেজের ৩৬ জন। প্রথম দিনে অংশগ্রহণকারী ৩৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জন অনুপস্থিত ছিলেন।

এসময় মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ বেদারুল ইসলাম বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনার্স প্রথম বর্ষের পার্ট-১ পরীক্ষা চলমান রয়েছে। অবাধ, সুষ্ঠ এবং নকলমূক্ত পরিবেশে পরীক্ষা নিতে আমরা বদ্ধ পরিকর বলেও জানান তিনি।
এসময় ওই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার) হিসেবে ছিলেন, মান্দা উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!