1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় জমি জবর দখলের অভিযোগ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

মান্দায় জমি জবর দখলের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দায় জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ঋষি পাড়ায়। ভূক্তভোগী শ্রীরামপুর গ্রামের ঋষি পাড়ার নরেন্দ্রনাথ মন্ডলের ছেলে মিলন জানান, শ্রীরামপুর মৌজায় ১৮৯ নং হাল খতিয়ানে ৩৭৩ নং দাগে ১১ শতকের মধ্যে ৩ শতক জমি কবলা করে নেন তিনি। দলিল নং ৭৫৩৬/২০। অথচ, একই গ্রামের প্রতিপক্ষ যোতীন্দ্রনাথ ঋষি’র ছেলে জব ঋষি, বিনয় ঋষি এবং পরি ঋষি গংরা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোরপূর্বকভাবে জমিগুলো অদ্যবধি তাদের দখলে রেখেছেন।

বিবাদমান জমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে গণেশপুর ইউনিয়নের গ্রাম আদালতে এবং স্থানীয়ভাবে একাধিকবার বসেও কোন সমাধান পাননি তিনি। বরং তার ওই কবলাকৃত জমি দখলে নিতে গিয়ে বিভিন্নভাবে মারপিট এবং হুমকির সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন। এমতাবস্থায় কবলাকৃত জমিগুলো বুঝে নিতে সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি।

এবিষয়ে প্রতিপক্ষের বিনয় ঋষি ও পরি ঋষি জানান যে, মিলনের সঙ্গে তাদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। তাদের দাবি যে,কবলামূলে প্রাপ্ত জমিগুলো বর্তমানে তাদের দখলেই রয়েছে। সেখান থেকে জমি নিতে চাইলে অন্যত্র তাদের কবলাকৃত জমি পূরণ দিয়ে নিতে হবে।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক কাজী বলেন,‘ বিষয়টি অবগত নয়। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে, বিবাদমান জমির জন্য আইনশৃঙ্খলা ভঙ্গ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!