1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আগাম প্রচার-প্রচারণা - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

মান্দা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আগাম প্রচার-প্রচারণা

নওগাঁ প্রতিনিধি :

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আগাম প্রচার- প্রচারণায় মুখরিত হয়ে উঠছে নওগাঁর মান্দা উপজেলার ১৪ টি ইউনিয়নের বিভিন্ন এলাকা। সেই সঙ্গে প্রতিনিয়ত নেতাকর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময় এবং অসুস্থতদের সঙ্গে সাক্ষাৎ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনীতিতে ততই নতুন মাত্রা যোগ হচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন।

প্রতিদিনই নির্বাচনী এলাকার বিভিন্ন হাটবাজার, গ্রামগঞ্জ ও চায়ের দোকানে সাধারণ ভোটারদের নিয়ে আলাপচারিতা এবং সৌজন্য সাক্ষাৎ করতে দেখা যাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের। সম্প্রতি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ও নওগাঁ জেলা কমিটির সভাপতি মনোজিৎ কুমার সরকার অগ্রীম প্রার্থীতা জানান দেয়াসহ নানাভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি প্রসাদপুর বাজারের মৃত ভবানী চরণ সরকারের ছেলে। বিগত সময়ে তিনি নওগাঁ জেলা বিএনপি’র বিভিন্ন পদে ছিলেন।

এরপর তিনি মান্দা উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক,যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাবেক সহ-সভাপতি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। মান্দা উপজেলাবাসীর সেবা করা ও উন্নয়নমূলক কাজ করার জন্যই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করতে চান তিনি। তার বিশ্বাস যে, দল-মত নির্বিশেষে তাকে সমর্থন দিয়ে জনসেবা করার সুযোগ করে দিবেন মান্দা উপজেলাবাসী। আর এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!