1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মানবদেয়ালে রক্ষা পেল হাওর: কৃষকদের লড়াইয়ে বাঁচলো হাজার হেক্টর ধান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মানবদেয়ালে রক্ষা পেল হাওর: কৃষকদের লড়াইয়ে বাঁচলো হাজার হেক্টর ধান

প্রতিনিধি

সুনামগঞ্জের দেখার হাওরে বড় ধরনের ফসলহানির আশঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত কৃষকদের সম্মিলিত চেষ্টায় রক্ষা পেয়েছে বোরো ধান।

শনিবার (১১ এপ্রিল) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর-মদনপুর এলাকার পূর্বদিকে গুজাউনি বাঁধটি মহাসিং নদীর পানির চাপে ভেঙে যায়। এতে গোবিন্দপুর, মদনপুর এবং পাশের শান্তিগঞ্জ উপজেলার আস্তমা ও কাইক্কারপা গ্রামের প্রায় ৫ হাজার হেক্টর জমির ধান তলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

খবর পেয়ে আশপাশের গ্রামের শত শত কৃষক দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা স্বেচ্ছাশ্রমে বাঁশ পুঁতে ও মাটি ফেলে কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙা বাঁধ মেরামত করেন। এতে পানির প্রবাহ নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়।

তবে স্থানীয় কৃষকদের অভিযোগ, দেখার হাওরের পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ উতারিয়া-পাথারিয়া এলাকায় উঁচু বাঁধ নির্মাণের কারণে বাধাগ্রস্ত হয়েছে। এতে পূর্ব পাশে পানি জমে গিয়ে পশ্চিম অংশে চাপ বাড়ে এবং গুজাউনি বাঁধ ভেঙে যায়। তারা দ্রুত আসামপুরের বাঁধ কেটে দেওয়ার দাবি জানিয়েছেন, নচেৎ পুনরায় ঝুঁকি তৈরি হতে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। কৃষকদের সহায়তায় জিও ব্যাগ ও বাঁশ দিয়ে বাঁধ মেরামত করা হয়েছে এবং বর্তমানে ফসলের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!