1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাননীয় প্রধানমন্ত্রীর কথাগুলো ছিল নম্র এবং মার্জিত :স্বস্তিকা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

মাননীয় প্রধানমন্ত্রীর কথাগুলো ছিল নম্র এবং মার্জিত :স্বস্তিকা

অনলাইন ডেস্ক :

সম্প্রতি ঢাকায় এসেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাওয়াত পান।

এ সময় তার সঙ্গে ছিলেন কলকাতার নৃত্যকার অভিনেত্রী মমতা শঙ্কর ও শর্মিলা ঠাকুরসহ বিশিষ্টরা। ঢাকা থেকে ফিরে এসে ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন স্বস্তিকা।তাতে লিখেছেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ম্যাম শেখ হাসিনার সঙ্গে দেখা করার আমন্ত্রণ আমার জন্য ছিল অত্যন্ত গর্বের বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে এক ঘণ্টা কাটানোর ছিল আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। এতটা সম্মান আগে কখনও পাইনি। সঙ্গে ছিলেন শর্মিলা ঠাকুর ম্যাম এবং মম পিসি (মমতা শঙ্কর) এবং ডক্টর সোহিনী ঘোষও। ওদের মতো ব্যক্তিত্বদের পাশে দাঁড়াতেও যেন আমার অস্বস্তি লাগছিল। একই সঙ্গে খুব গর্বও হচ্ছিল। প্রধানমন্ত্রীর বাসভবনে আমরা ঢাকার সবচেয়ে সুন্দর রান্না খেয়েছি। আর খেয়েছি দারুণ একটা চা। যে চা খেয়ে আমি অবাক হয়েছিলাম। কারণ এরকম চা আমি আগে কোনোদিন খাইনি।

স্বস্তিকা সামাজিকমাধ্যমে আরও লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কথাগুলো ছিল নম্র এবং মার্জিত। মনে হচ্ছিল উনি শুধু বাংলাদেশে প্রধানমন্ত্রী নন, একজন মা। উনি আমাদের সঙ্গে একজন মায়ের মতো কথা বলছিলেন। তার সন্তানদের নিয়েও অনেক গল্প করেছেন। এ সময় মা-বাবাকে খুব মিস করছিলাম। ওরা যদি আমাকে আজ এখানে দেখতে পেত, খুব খুশি হতো। এই বিশেষ দিনের অংশ হওয়া, আমার জন্য ছিল খুব আনন্দের।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় স্বস্তিকা অভিনীত ‘বিজয়ার পরে’। সিনেমায় মা-মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা ও মমতা শঙ্কর। এছাড়া বাংলাদেশের ছবিতেও অভিনয় করছেন স্বস্তিকা। জানা যায়, পরিচালক কামরুল ইসলামের ‘ওয়ান ইলেভেন’ সিনেমায় অভিনেত্রীকে দেখা যাবে। এছাড়াও বাংলাদেশে তার আরও কাজের কথা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!