1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাদারীপুরের এক্সপ্রেসওয়েতে বাসচাপায় পথচারী নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মাদারীপুরের এক্সপ্রেসওয়েতে বাসচাপায় পথচারী নিহত

প্রতিনিধি

মাদারীপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর এলাকায় দ্রুতগামী বাসের চাপায় মো. হাবিব মোল্লা (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব মোল্লা শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের মেছের মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে পাঁচ্চর গোলচত্বর এলাকায় মহাসড়ক পারাপারের সময় ভাঙ্গাগামী দোলা পরিবহনের একটি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মাঝখানে পড়ে যান তিনি। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় হঠাৎ দ্রুতগতির যানবাহন চলে আসায় তিনি সরে যেতে পারেননি। বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। পরে স্থানীয়রা গিয়ে মরদেহ উদ্ধার করে সড়কের পাশে রাখেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!