1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাদারীপুরে রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মাদারীপুরে রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা

প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার ৮৪নং নরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিসাইডিং অফিসার বাকি বিল্লাহর বিরুদ্ধে। তিনি রাজৈর উপজেলার স্বরমঙ্গল ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিষয়টি বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়ার নজরে আসে। পরে তিনি সাংবাদিকদের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনের যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম তাৎক্ষণিকভাবে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজ উল আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী ইউএনও ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ করেন।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজ উল আলম বলেন, অভিযোগ পাওয়ার পর কেন্দ্রে গিয়ে সত্যতা পাওয়া গেছে। স্বাক্ষরিত কাগজগুলো জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত প্রিসাইডিং অফিসার বাকি বিল্লাহ বলেন, কাজ এগিয়ে রাখার জন্য স্বাক্ষরগুলো নিয়ে রেখেছিলাম। আমার ভুল হয়ে গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!