1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরো দুইজন। 
সোমবার ভোর ৫টার দিকে শিবচর উপজেলার বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরিশালের বাখেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার রশিদ হাওলাদারের ছেলে বশির হাওলাদার (৩৪) এবং যশোরের কোতয়ালী থানার সুজলপুর ভেকুটিয়া এলাকার মিজান মিয়ার ছেলে সুজন মিয়া (২৬)।
হাইওয়ে পুলিশ জানায়, ফুটিকা বোঝাই করে বরিশালের বাখেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রাকের ইঞ্জিন নষ্ট হলে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় সড়কের পাশে ট্রাকটি দাঁড় করিয়ে রাখা হয়। এ সময় যশোর থেকে ছেড়ে আসা আমবোঝাই অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক বশির হাওলাদার ও অপর ট্রাকটির চালকের সহকারি সুজন মিয়া ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আহত হন দুটি ট্রাকের আরো দুইজন। 
খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এছাড়া ভয় আর আতঙ্কে প্রাথমিক চিকিৎসা নিলেও পালিয়ে গেছে আহত দুইজনই।
মাদারীপুরের শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও দুটি ট্রাক জব্দ করা হয়। এছাড়া নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!