1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাঠের বাইরেও ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের রেকর্ড - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মাঠের বাইরেও ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের রেকর্ড

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালে হয়েছে গাদাগাদা রেকর্ড। রান থেকে শুরু করে ছক্কা— মাঠের ভেতরে একাধিক কীর্তি হয়েছে। তবে মাঠের বাইরেও এই ম্যাচ নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। ডিজিটাল ভিউয়ারশিপের একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচটি।

ভারতের স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিওহটস্টার-এ ম্যাচ চলাকালে একসঙ্গে লাইভে খেলা দেখেছেন ৬ কোটি ৫২ লাখ দর্শক। বিশ্বের যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট একযোগে দেখার নতুন বিশ্বরেকর্ড হয়েছে।

এছাড়া জিওহটস্টার-এ ম্যাচটিতে ৬১ কোটি ৯০ লাখ ভিউ হয়েছে, যা ইতিহাসের সবচেয়ে বেশি দেখা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। ৫৩ কোটি ৩০ লাখ ভিউয়ের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের রেকর্ড ভেঙেছে এটি।

দুই ইনিংস মিলিয়ে প্রায় ৫০০ রানের ম্যাচে ভারত জিতেছে সাত রানে। টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মজুড়ে সেমিফাইনালে ৩২ কোটি ভিউয়ার অতিক্রম করেছে। আর সব মিলিয়ে দেখা হয়েছে দুই হাজার ৩০০ কোটি মিনিট, তাতে সবচেয়ে বেশি সময় ধরে দেখা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের কীর্তি গড়েছে এটি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!