1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাঠের খেলায় ফিরতে আরো অপেক্ষা বাড়ছে মাহমুদউল্লাহর - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

মাঠের খেলায় ফিরতে আরো অপেক্ষা বাড়ছে মাহমুদউল্লাহর

প্রতিনিধি

জাতীয় দলের জার্সিতে মাহমুদউল্লাহ রিয়াদের অধ্যায় শেষ। সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন কেবল একটি ম্যাচ, সেখানেও তিনি বলার মতো কিছু করতে পারেননি। প্রথম ম্যাচে চোটের কারণে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে ছিলেন না। দ্বিতীয় ম্যাচে খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। সেটাই লাল-সবুজের জার্সিতে মাহমুদউল্লাহর শেষ।

পরবর্তীতে জানা যায়– দুবাইয়ে প্রথম দিনের অনুশীলনেই ডান পায়ের মাংসপেশিতে টান পড়েছিল মাহমুদউল্লাহর। ভারতের সঙ্গে ম্যাচ মিস করেছিলেন সে কারণেই। আর পুরাতন সেই চোট থেকে এখনও পুরো সেরে ওঠা হয়নি এই অভিজ্ঞ ক্রিকেটারের।
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে দেশে ফিরেই মাহমুদউল্লাহ যোগ দিয়েছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে)। নিজের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে গুলশানের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। তবে সেই ম্যাচেও মাহমুদউল্লাহ ১০ রান করে আউট হয়ে যান। এরপর থেকে মোহামেডানের কোনো ম্যাচে দেখা যায়নি মাহমুদউল্লাহকে।

খোঁজ নিয়ে জানা গেছে, পুরোনো ইনজুরিতেই ভুগছেন তিনি। সে কারণে অভিজ্ঞ এই অলরাউন্ডার আপাতত বিশ্রামে রয়েছেন। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে ২৪ মার্চ ডিপিএলের ম্যাচে দেখা যেতে পারে মাহমুদউল্লাহকে। যদি সেদিনও মাঠে নামা সম্ভব না হয়, সেক্ষেত্রে ঈদের পর ডিপিএলে দেখা যাবে তাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!