1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাঝ আকাশে রকেট বিস্ফোরণ, স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ উত্তর কোরিয়া - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মাঝ আকাশে রকেট বিস্ফোরণ, স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ উত্তর কোরিয়া

প্রতিনিধি

উত্তর কোরিয়ার দ্বিতীয় গোয়েন্দা স্যাটেলাইট কক্ষপথে স্থাপনের চেষ্টা ব্যর্থ হয়েছে। স্যাটেলাইট বহনকারী রকেটটি মাঝ আকাশে বিস্ফোরিত হলে দেশটির এই প্রচেষ্টা ব্যর্থ হয়।

মঙ্গলবার (২৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ আকাশে রকেট বিস্ফোরিত হওয়ার পর কক্ষপথে দ্বিতীয় স্পাই স্যাটেলাইট স্থাপনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে উত্তর কোরিয়া জানিয়েছে।

এর আগে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ উৎক্ষেপণের খবর দিয়েছিল। আর এরপরই সোমবার গভীর রাতে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই স্বীকারোক্তি এলো।

উত্তর কোরিয়ার ন্যাশনাল অ্যারোস্পেস টেকনোলজি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল বলেছেন, নতুন স্যাটেলাইট ক্যারিয়ার রকেটের উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। প্রথম ধাপের উড্ডয়নের সময় এটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়।

ব্যর্থতার কারণ হিসেবে সম্ভাব্য বিভিন্ন কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে।

অবশ্য দক্ষিণ কোরিয়া এবং জাপানের কর্মকর্তারা এর আগে বলেছিলেন, উত্তর কোরিয়ার এই রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে বলে মনে হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়া পীত সাগরের ওপর ‘দক্ষিণ দিকে একটি অজ্ঞাত প্রজেক্টাইল’ নিক্ষেপ করেছে এবং এর কয়েক মিনিট পরে সমুদ্রে অনেক টুকরো দেখা গেছে।

জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকেও একই ফলাফলের কথা জানিয়েছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন: ‘যে এলাকায় ঘোষণা করা হয়েছিল সেখানে ক্ষেপণাস্ত্রটি উড্ডয়ন করেনি এবং উত্তর কোরিয়া যেভাবে চেয়েছিল পরিস্থিতি সেভাবে থাকেনি। এটি স্যাটেলাইট ছিল কিনা তা আমরা এখনও বিশ্লেষণ করছি।’

জাপান অবশ্য এই ঘটনায় আগেই একটি জরুরি সতর্কতা জারি করেছিল এবং দক্ষিণ ওকিনাওয়া প্রিফেকচারের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। তবে পরে সেই সতর্কতা তুলে নেওয়া হয় এবং সেসময় বলা হয়, রকেটটি জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে উড়বে বলে মনে হচ্ছে না।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!