1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাগুরায় ২৭০ শিশুকে কোরআন শিক্ষার প্রথম সবক প্রদান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

মাগুরায় ২৭০ শিশুকে কোরআন শিক্ষার প্রথম সবক প্রদান

প্রতিনিধি

মাগুরায় ২৭০ শিশুকে কোরআন শিক্ষার প্রথম সবক প্রদান
মাগুরা জেলায় মসজিদভিত্তিক মক্তবের শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করতে ৩৬টি মক্তবের ২৭০ জন শিশুকে পবিত্র কুরআনুল কারীমের প্রথম সবক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ, কোরআন রাখার রেহেলসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) মাগুরা জেলা মডেল মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুফতি জুবায়ের আহমেদের তত্ত্বাবধানে পরিচালিত ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট ও ইসলামিক অনলাইন মাদ্রাসার বিশেষ উদ্যোগে এবং এসো কুরআন শিখি ফাউন্ডেশন ও আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশন-এর ব্যবস্থাপনায় এই আয়োজন সম্পন্ন করা হয়।

শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি মাওলানা শাহ সাইফুল্লাহ।বিশেষ অতিথি ছিলেন মাওলানা আলী হাসান, মাওলানা মুশাহিদ আলী চমকপুরি, মাওলানা মুস্তাফিজ সালমান, মাওলানা জসিমুদ্দিন ও মাওলানা মুহিব্বুল্লাহ।

এ সময় আয়োজক কমিটির সদস্য, সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

লামিয়া নামে এক শিশু শিক্ষার্থী বলেন,আজ প্রথম কোরআন শরীফের সবক পেলাম। কোরআন আর রেহেল পেয়ে খুব ভালো লাগছে। আমি নিয়মিত কোরআন পড়তে চাই।

আয়ান নামে আরেক শিশু শিক্ষার্থী বলেন, আমাদের সবাইকে একসঙ্গে কোরআন শেখানো হচ্ছে, এটা খুব ভালো লাগছে। বড় হয়ে আমি কোরআনের শিক্ষা অনুযায়ী চলতে চাই।

মুস্তাফিজ সালমান নামে এক অভিভাবক বলেন, বর্তমান সময়ে শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মাগুরা জেলায় একসঙ্গে ৩৬টি মক্তবের ২৭০ জন শিশুকে কুরআনুল কারীমের প্রথম সবক প্রদান নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে করে শিশুরা ছোটবেলা থেকেই কোরআনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে, যা তাদের চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ বিকাশে সহায়ক হবে।

ইসলামী দাওয়াহ ইনস্টিটিউটের মাগুরা জেলা প্রতিনিধি হাফেজ মাওলানা সাকিবুল ইসলাম বলেন, শিশুদের মাঝে কোরআন শিক্ষার আগ্রহ সৃষ্টি ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। কোরআন শিক্ষার মাধ্যমে শিশুরা ভবিষ্যতে দ্বীনদার, নৈতিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!