1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকের মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকের মৃত্যু

প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে একটি সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে মাইক্রোবাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এন এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ধাইরা মহল্লার বাসিন্দা বলে জানা যায়। তিনি ভাড়ায় গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢুলিভিটা এলাকার এন এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে ফারুক নিজেই গাড়ি চালিয়ে গ্যাস নিতে আসেন। পরে তার মাইক্রোবাসে পেছনে থাকা সিলিন্ডারে গ্যাসের লাইনের সংযোগ দেওয়া হয়। তখন ফারুক সিলিন্ডারের সামনেই দাঁড়ানো ছিলেন। এ সময় বিকট শব্দে গ্যাস সিলেন্ডার বিস্ফোরিত হলে ফারুক আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নাছির হোসেন  বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের কারণেই ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!