1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মা হারালেন এমপি ফখরুল ইসলাম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

মা হারালেন এমপি ফখরুল ইসলাম

প্রতিনিধি

নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের মমতাময়ী মা রিজিয়া বেগম (৮৫) ইন্তেকাল করেছেন।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টা ০৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, রিজিয়া বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে নোয়াখালী জেলা বিএনপি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাদ জোহর ঢাকায় মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে তাদের গ্রামের বাড়িতে নেওয়া হবে।

তিনি আরও বলেন, রাত ১০টায় সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর মরহুমাকে তার স্বামীর কবরের পাশে দাফন করা হবে। আমার মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার দোয়া কামনা করছি।

এদিকে রিজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আল্লাহর কাছে মরহুমাকে জান্নাত নসীব ও পরিবারের সদস্যদের ধৈর্য দানের জন্য দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!