1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মা মারা গেছেন, মা হারা সন্তান আমরা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মা মারা গেছেন, মা হারা সন্তান আমরা

প্রতিনিধি

মা মারা গেছেন, মা হারা সন্তান আমরা
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এসময় তাদের বিমর্ষ দেখা যায়।

সকাল থেকে সরেজমিনে দেখা যায়, দলটির ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এভার কেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে এসে ভিড় জমাচ্ছেন। অনেক নেতাকর্মী মাটিতে লুটিয়ে কান্না করছেন। অনেকে আবার একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন। বেগম খালেদা জিয়ার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না দলটির নেতাকর্মীরা। তাদের আহাজারি ও বিলাপে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে হাসপাতালের সামনে।

আহাজারি করে নেতাকর্মীরা বলছেন, আমাদের মা, বাংলাদেশের মা আজ মারা গেছেন। সারা জাতি বেগম খালেদা জিয়ার জন্য কান্না করছে। এই শোক ও মাতম কীভাবে সহ্য করবে জাতি। সারা জীবন তিনি দেশের মঙ্গল ও গণতন্ত্রের জন্য লড়ে গেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তিলে তিলে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

শিমুল নামে এক ছাত্রদল কর্মীকে মাটিতে লুটিয়ে পড়ে কান্না করতে দেখা যায়। এসময় তিনি বিলাপ করতে করতে বলেন, আমাদের মা আর নেই। আমরা আজ মা হারা সন্তান। মা হারা সন্তানদের যে অবস্থা হয়, আমাদেরও আজ সেই অবস্থা। বিগত ফ্যাসিস্ট সরকার তিলে তিলে আমাদের মাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এখন আমাদের একটাই দাবি, আমাদের মাকে যেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে কবর দেওয়া হয়।

পাশে থাকা যুবদলের ঢাকা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আপসহীন নেত্রী ও গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করা নেত্রী, তিন-তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আর নেই। আমরা যুবদলের নেতাকর্মীরা আজ মা হারা হয়ে গেলাম, আমরা এতিম হয়ে গেলাম। আমাদের এখন একটাই দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে যেন আমাদের মাকে কবর দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!