1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মহাদেবপুরে নতুন ভবনে নওহাটা পুলিশ ফাঁড়ির উদ্বোধন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

মহাদেবপুরে নতুন ভবনে নওহাটা পুলিশ ফাঁড়ির উদ্বোধন

প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির কার্যক্রম আরও গতিশীল করতে নতুন ভাড়া করা ভবনে এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসাধারণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতেই এই নতুন আঙ্গিকে পথচলা শুরু হলো। উদ্বোধনের পর পুলিশ সুপার ভবনটির বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন।
এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার বলেন, “পুলিশের প্রধান কাজ হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষ যাতে আইনি সেবা নিতে এসে কোনো প্রকার হয়রানির শিকার না হয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে।”
তিনি আরও বলেন, নতুন এই ভবনে কার্যক্রম শুরুর মাধ্যমে এলাকার অপরাধ দমন এবং শান্তিশৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও বেগবান হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নতুন পরিবেশে পুলিশের সেবার মান আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!