1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মহাদেবপুরে এক স্বামী পরিত্যাক্তা নারীর গলাকাটা লাশ উদ্ধার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মহাদেবপুরে এক স্বামী পরিত্যাক্তা নারীর গলাকাটা লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুরে নার্গিস বেগম নিপুন (৪৩) নামে এক স্বামী পরিত্যাক্তা নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নার্গিস বেগম উপজেলার চক দৌলত গ্রামের মৃত নাসির উদ্দীনের মেয়ে ও উপজেলা সদরের মৃত আনোয়ার হোসেন সোনারের স্ত্রী বলে জানা গেছে।

দীর্ঘদিন থেকে তিনি উপজেলা সদরের মডেল স্কুল মোড়ে মায়ের বাসায় মায়ের সাথে থাকতেন বলে জানান স্থানীয়রা।
নিহতের মা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৭ টার দিকে বাসার ভিতরেই বাথরুমে যায় নিপুন।

এরপর ফিরতে অনেক দেরী হওয়ায় তার মা মেরিনা রহমান বাথরুমে গিয়ে মেয়ের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। এ সময় তিনি কোরআন শরীফ পড়ছিলেন বলে জানান তিনি।

তিনি আরো জানান, তার মেয়ে মানসিক ভারসাম্যহীন ছিল। তার মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. মোস্তফা আলীমের কাছে চিকিৎসা করাচ্ছিলেন।

এর আগেও সে দুইবার আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। আজ সকালে রান্নাঘর থেকে বটি নিয়ে এসে সে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছে এমনটি ধারণা করছেন তিনি। মাস তিনেক আগে স্বামীর সাথে ডির্ভোস হয় নার্গিসের। ডির্ভোসের মাস দেড়েক পর ওই স্বামীর মৃত্যু হলে সে আরো বেশি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!