1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড : দগ্ধ আরও একজনের মৃত্যু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড : দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রতিনিধি

ময়মনসিংহ সদরের রহমতপুর বাইপাসে আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ তোফাজ্জল হোসেন (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই ফিলিং স্টেশনে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন।

বুধবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির ব্লু ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, ময়মনসিংহ থেকে গুরুতর দগ্ধ অবস্থায় নারীসহ পাঁচজনকে আনা হয়েছিল। আনার পরে আবুল হোসেন নামে একজনের মৃত্যু হয়। আজ (বুধবার) সকালের দিকে তোফাজ্জল হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে কামরুল হাসান ১০০ শতাংশ, সুমি আক্তার ৩২ শতাংশ এবং আব্দুল মালেককে ৫০ শতাংশ দগ্ধ অবস্থা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে সোমবার দুপুর সোয়া ২টার দিকে ময়মনসিংহ সদরের আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!