1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

প্রতিনিধি

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭
ময়মনসিংহ নগরীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হ‍্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এখন পযর্ন্ত গ্রেপ্তার হয়েছে ৭ আসামি।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এ তথ‍্য নিশ্চিত করেছেন।

এর আগে গতরাতে কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম বাদী হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হ‍্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করে। এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

এদিকে মামলা দায়ের হওয়ার পর নগরীর ২৫ নং ওয়ার্ডের দিঘারকান্দা ফিসারি মোড় এলাকায় অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হওয়া আসামিদের নাম পরিচয় জানা যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে খবরের সত‍্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয় যাছাই করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রসঙ্গত, গতকাল ১৩ জানুয়ারি দুপুরে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের দিঘারকান্দা ফিসারি মোড় এলাকায় এজাহারভুক্ত মো. আরিফুল ইসলাম নামের এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় আসামির সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আরিফুল ইসলামকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এতে এসআই ফরিদসহ ৫ পুলিশ সদস্য আহত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!