1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ময়মনসিংহ-৭ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ডা. লিটন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ময়মনসিংহ-৭ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ডা. লিটন

প্রতিনিধি

ময়মনসিংহ-৭ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ডা. লিটন
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের ধানের শীষের প্রার্থী ডা. মো. মাহবুবুর রহমান লিটন। এ খবরে তার সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

তিনি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে ডা. মো. মাহবুবুর রহমান লিটনকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়।

বিকেল ৩টায় এক ভিডিও বার্তায় ডা. মো. মাহবুবুর রহমান লিটন  এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের আপিল বিভাগের এ রায়ের মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিজয় ত্রিশালবাসীর বিজয়, ধানের শীষের বিজয়। আমার বিরুদ্ধে যে মামলাটি ছিল, সেটি ছিল মিথ্যা। বিগত স্বৈরাচার সরকার অনেক চেষ্টা করেছে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু তারা ব্যর্থ হওয়ায় আমাকে ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে ভুলবশত হলফনামায় এই তথ্যটি উল্লেখ না করায় আমার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। তবে আপিলে আমার প্রার্থী বৈধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে আর কোনো সংশয় নেই। আশা করছি, সব ধরনের বিভেদ ভুলে সবাই নির্বাচনী মাঠে দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

এর আগে, ৩ জানুয়ারি ময়মনসিংহ জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ডা. মো. মাহবুবুর রহমান লিটনের হলফনামায় নিজের নামে থাকা একটি মামলার তথ্য গোপন করার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!