1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ময়দা-সয়াবিন-সারের বিনিময়ে মিয়ানমার থেকে আসছে মাদক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ময়দা-সয়াবিন-সারের বিনিময়ে মিয়ানমার থেকে আসছে মাদক

প্রতিনিধি

মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশি খাদ্য ও পণ্য সামগ্রী পাচারকালে ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় কক্সবাজারের বাকখালী মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং ট্রলার তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মাদকের বিনিময়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২৯ বস্তা ময়দা, ২৮ হাজার পিস গ্যাস লাইট, ৪ হাজার ৮০০ প্যাকেট কয়েল, ২৮ বস্তা রসুন, ৬২৪ প্যাকেট সাবান, ৭০ বস্তা ডিএপি সার, ৯৬ বোতল সয়াবিন তেলসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দ করা বোট ও সব আলামতসহ আটক করা পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!