1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“মব কালচারের বিরুদ্ধে জিরো টলারেন্স, কঠোর অবস্থানে স্বরাষ্ট্রমন্ত্রী” - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

“মব কালচারের বিরুদ্ধে জিরো টলারেন্স, কঠোর অবস্থানে স্বরাষ্ট্রমন্ত্রী”

প্রতিনিধি

দেশে চলমান তথাকথিত ‘মব কালচার’ বা গণপিটুনির সংস্কৃতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্টভাবে জানিয়েছেন, এ ধরনের বিশৃঙ্খল আচরণ আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানা-এর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাবি আদায়ের নামে সড়ক বা মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি কিংবা সংঘবদ্ধভাবে সহিংসতা চালানো—এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। তিনি জোর দিয়ে বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার স্পষ্ট করেছে—বাংলাদেশে কোনো ধরনের মব কালচার চলতে দেওয়া হবে না।

আলোচনার সময় রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে মব সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে মব কালচারের শিকার হয়ে আনুমানিক ২৫০ থেকে ৩০০ জন নিহত হয়েছেন। এমনকি তিনি নিজেও ২১ ফেব্রুয়ারির একটি ঘটনার ভুক্তভোগী বলে উল্লেখ করেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মব সহিংসতা ও সংগঠিত অপরাধের মধ্যে পার্থক্য তুলে ধরেন। তিনি বলেন, কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে পরিকল্পিত হামলা বা ভাঙচুর সুসংগঠিত অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং এসব ঘটনায় মামলা, তদন্ত ও বিচার প্রক্রিয়া চালু থাকে।

গণতান্ত্রিক উপায়ে দাবি জানানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জনগণের দাবি থাকতেই পারে, তবে তা প্রকাশ করতে হবে আইনসঙ্গত ও শান্তিপূর্ণ পদ্ধতিতে। স্মারকলিপি প্রদান, সেমিনার আয়োজন কিংবা জনসমাবেশের মাধ্যমে মত প্রকাশের সুযোগ রয়েছে। সরকার বাকস্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত করবে, তবে সহিংস ‘মব কালচার’ থেকে সরে আসতে হবে সবাইকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!