1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

প্রতিনিধি

মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন বাতিল করে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিককে প্রার্থী করার দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন দলের কর্মী-সমর্থকরা।

তৃণমূল বিএনপির ব্যানারে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসার মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মিছিলটি শুরু হয়। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমারখালীর জিলাপিতলা বাজারে গিয়ে শেষ হয়। এতে কুমারখালী ও খোকসা উপজেলার কয়েক শত নেতাকর্মী অংশ নেন। এসময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

এ বিষয়ে কুমারখালী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে মেহেদী রুমীকে মনোনয়ন দেওয়া হয়েছে। যিনি দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে ছিলেন না। তাকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা ক্ষুব্ধ।

নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, মেহেদী রুমীকে পরিবর্তন করে আনছার প্রামানিককে মনোনয়ন না দিলে এই আসনে ধানের শীষকে বিজয়ী করা সম্ভব হবে না। এখানে রুমী সাহেব থাকলে জামায়াত জিতে যাবে। তাই পরিবর্তন করে আনছারকে মনোনয়ন দেওয়ার দাবি আমাদের।

খোকসা ইউনিয়নের যুবদল নেতা রবিউল ইসলাম বলেন, মেহেদীকে পরিবর্তন করে আনছারকে মনোনয়ন দিলে বিপুল ভোটে ধানের শীষের বিজয় হবে। না হলে বড় ধরনের ভরাডুবি ঘটবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!