1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সজাগ আছি : বাণিজ্য প্রতিমন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সজাগ আছি : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রতিনিধি

কিশোরগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও বাজার ব্যবস্থাপনা পর্যবেক্ষণে সরেজমিনে মনিটরিং করেছেন শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম। রোববার (১ মার্চ) বিকেলে সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে জেলা শহরের ঐতিহ্যবাহী বড়বাজার তদারকি করেন তিনি।

মনিটরিংকালে প্রতিমন্ত্রী বিভিন্ন দোকান ঘুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি ভোক্তাদের স্বার্থ রক্ষায় নির্ধারিত মূল্যের তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা দেন। একই সঙ্গে অতিরিক্ত মূল্য আদায়, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টির বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, আমরা যখন দায়িত্ব নিয়েছি এর দুইদিন পরে রমজান শুরু হয়েছে। স্বাভাবিকভাবে আমরা একটু কনসার্ন বেশি। আমরা যদি আগে থেকে কাজ করতে পারতাম, তাহলে বাজারের বিষয়ে আরও বেশি পদক্ষেপ নিতে পারতাম। বিগত পদক্ষেপের ওপর ভর করেই আমরা এই কাজগুলো চালিয়ে যাচ্ছি। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, আলহামদুলিল্লাহ তারা সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জ্বালানির ওপর নির্ভর অনেক কিছু। শিল্প উৎপাদন, বাজার পরিস্থিতি এগুলোতে কিছু ইফেক্ট হতে পারে, বাট আমরা সজাগ আছি, আমরা সকল পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সরকার অত্যন্ত সজাগ এ ব্যাপারে। এ ব্যাপারে আমরা বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয় বিভিন্নভাবে যোগাযোগ রাখছি। দেখা যাক পরিস্থিতি কি দাঁড়ায়।

বাজার মনিটরিংয়ে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!