1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মধ্যপ্রাচ্যে সংঘাত : বিভিন্ন দেশে আটকে আছেন ক্রীড়াবিদরা, বন্ধ খেলা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যে সংঘাত : বিভিন্ন দেশে আটকে আছেন ক্রীড়াবিদরা, বন্ধ খেলা

প্রতিনিধি

শনিবার ইরানের ওপর যৌথ হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাব দিতে গিয়ে ইরান ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাটিতেও ক্রমাগত ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। কয়েক পক্ষের এই সংঘাতের কারণে নিরাপত্তা শঙ্কায় মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশিরভাগ অঞ্চলজুড়ে আকাশসীমা বন্ধ রয়েছে। ফলে ক্রিকেট, টেনিস, ফর্মুলা ওয়ান–সহ ক্রীড়াঙ্গনের অনেকেই আটকে আছেন বিভিন্ন দেশে।কয়েকদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ করলেও, জিম্বাবুয়ে ক্রিকেট দল এখনও ভারত ছাড়তে পারেনি। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জরুরি পরিকল্পনা চালু করেছে। একইভাবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোকেও টুর্নামেন্ট শেষে প্রশান্ত মহাসাগরীয় রুট ঘুরে বা উত্তরের দীর্ঘ পথ ধরে ফিরতে হতে পারে। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ক্রিকেটাররাও পড়তে পারে একই সমস্যার মুখে, যদিও প্রোটিয়ারা সাধারণত মধ্যপ্রাচ্য হয়ে যাতায়াত করে।

এদিকে, পাকিস্তান শাহিন্স বা ‘এ’ দলে সঙ্গে সিরিজ খেলতে এসে আবুধাবিতে আটকে আছে ইংল্যান্ড লায়ন্স দল। ওই সিরিজটিও স্থগিত ঘোষণা করা হয়েছে। লায়ন্স দলের সঙ্গে পরীক্ষামূলক কোচিংয়ে এসেছিলেন ইংলিশ টেস্ট অধিনায়ক বেন স্টোকস। তিনিও এখন দেশটিতে আটকে পড়েছেন। আবার দুবাইয়ে ছুটিতে থাকা আরেক ইংলিশ তারকা জনি বেয়ারস্টো এই অবরুদ্ধ পরিস্থিতি থেকে উদ্ধারে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উদ্দেশে টুইট করেছেন।আগামী ৮ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় ফর্মুলা ওয়ান টুর্নামেন্ট গ্র্যান্ড প্রিক্স অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বিভিন্ন দলের প্রায় ২০০০ কর্মকর্তা ও কর্মী দোহা ও দুবাই হয়ে যাত্রা করার কথা থাকলেও বিমানবন্দর বন্ধ ও ফ্লাইট বাতিলের কারণে তাদের রুট পরিবর্তন করতে হয়েছে। অনেকে হংকং ও সিঙ্গাপুর হয়ে বিকল্প পথ নিয়েছেন, আবার কেউ সরাসরি পার্থগামী ফ্লাইট বা ক্যান্টাস এয়ারলাইন্স ব্যবহার করছেন।

যদিও এখনও সূচিতে পরিবর্তন আনা হয়নি, ফলে রেস নির্ধারিত সময়েই হওয়ার কথা। তবুও এপ্রিলের বাহরাইন ও সৌদি আরব গ্র্যান্ড প্রিক্স ভেন্যু পরিবর্তনের জন্য বিকল্প পরিকল্পনা প্রস্তুত রেখেছে আয়োজকরা। একইভাবে বাহরাইনে টায়ার সরবরাহকারী প্রতিষ্ঠান পিরেলি দুই দিনের ভেজা টায়ার পরীক্ষা ‘নিরাপত্তাজনিত কারণে’ বাতিল করেছে। মানামায় অবস্থানরত তাদের কর্মীরা ইতালিতে ফেরার অপেক্ষায় আছেন।
সম্প্রতি দুবাই ওপেন জিতেছেন রুশ টেনিস তারকা দানিল মেদভেদেভ। তিনি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা আংশিকভাবে বন্ধ ছিল এবং বিমানবন্দর পুনরায় চালুর সময় পেছানো হয়েছে। তিনি লিখেছেন, ‘কোর্টে আমি খুব আবেগপ্রবণ। কিন্তু ব্যক্তিগত জীবনে হয়তো আরও আবেগী হওয়া ভালো হতো। অনেকেই খোঁজ নিচ্ছেন, তবে আপাতত সব ঠিক আছে। এমন পরিস্থিতি কতদিন থাকবে জানা নেই, আমরা অপেক্ষা করছি।’

মেদভেদেভের স্বদেশি আন্দ্রে রুবলেভও দুবাইয়ে আটকে আছেন। আলেকজান্ডার বুবলিক জানিয়েছেন, দুবাই থেকে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান ওয়েলসের উদ্দেশে তার ফ্লাইট ইরানের আকাশসীমা এড়িয়ে অল্পের জন্য উড্ডয়ন করতে পেরেছে।বক্সিং তারকা ক্রিস ইউব্যাঙ্ক জুনিয়র দুবাই পাম এলাকায় বিস্ফোরণের ভিডিও শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইনস্টাগ্রামে লেখেন, ‘দুবাই পামে বিস্ফোরণ হচ্ছে। সবাই নিরাপদ থাকুন।’ ওই এলাকায় অন্তত তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে গণমাধ্যম।

হামলার দিন (শনিবার) রাতে শঙ্কা সত্ত্বেও সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসরের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে। তবে ইরানের পারস্য গালফ প্রো লিগের একাধিক ম্যাচ– মেস রাফসানজান বনাম অ্যালুমিনিয়াম আরাক, জোব আহান বনাম পারসেপোলিস এবং এস্তেগলাল খুজেস্তান বনাম মালাভান স্থগিত করা হয়েছে। কাতার স্টারস লিগের ম্যাচও বাতিল হয়েছে।

এদিকে, এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) চ্যাম্পিয়ন্স লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ ২-এর পশ্চিমাঞ্চলের ম্যাচগুলোও স্থগিত। দোহা ও দুবাইয়ে নির্ধারিত আল আহলি (কাতার), আল আহলি (সৌদি আরব), আল দুহাইল, আল হিলাল, আল হুসেইন, আল ইত্তিহাদ, আল নাসর, আল সাদ, আল ওয়াহদা, আল ওয়াসল, শাবাব আল আহলি ও ট্র্যাক্টর এফসির ম্যাচ আপাতত স্থগিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!