1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭ ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭ ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

প্রতিনিধি

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ২৭টি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত এ হামলা পরিচালিত হয়েছে। তাদের দাবি, মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। এর মধ্যে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর উল্লেখযোগ্য।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের তেল নফ-এ অবস্থিত বিমানঘাঁটি, তেল আবিব-এর হাকিরিয়া এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর এবং একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি মাস্কাট-এ তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিদের মধ্যে সংলাপ শুরু হয়। পাঁচ দফা আলোচনা শেষে ২৭ ফেব্রুয়ারি জেনেভা-য় সংলাপ শেষ হয়। সেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আলোচনার ফলাফল নিয়ে তিনি সন্তুষ্ট নন।

সংলাপ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানের রাজধানী তেহরানসহ সাতটি শহরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা শুরু হয় বলে তেহরানের দাবি। এর জবাবে ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে। এতে মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!