1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মতিঝিলে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মতিঝিলে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রতিনিধি

রাজধানীর মতিঝিল এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম – মো: আওয়াল হোসেন ওরফে বাবুল হোসেন ওরফে ঠুটা বাবুল ও মো: ইসমাইল হোসেন।

শনিবার (০১ এপ্রিল ২০২৩ খ্রি.) রাত ৮:৫০টায় নটরডেম কলেজের সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক কারবারি মতিঝিল থানার নটরডেম কলেজের সামনে মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মতিঝিল থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর সময় ১৫ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকার মাদক কারবারির নিকট থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!