1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মজনুর ৭ কোটি টাকার সম্পদ, রয়েছে পিস্তল-শটগান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মজনুর ৭ কোটি টাকার সম্পদ, রয়েছে পিস্তল-শটগান

প্রতিনিধি

মজনুর ৭ কোটি টাকার সম্পদ, রয়েছে পিস্তল-শটগান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনী হলফনামা অনুযায়ী, তিনি ও তার স্ত্রী নাজমুন নাহার হাসি কোটি টাকার সম্পদের মালিক। একইসঙ্গে হলফনামায় তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১৬৮টি মামলার তথ্য উল্লেখ রয়েছে।

হলফনামায় দেওয়া অনুযায়ী, রফিকুল আলম মজনু ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে ১ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৮৮৩ টাকা আয় দেখিয়েছেন। একই রিটার্নে তার মোট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ২৩ টাকা এবং প্রদত্ত আয়করের পরিমাণ ৩২ লাখ ৭৮ হাজার ২৬৫ টাকা।

অন্যদিকে, তার স্ত্রী নাজমুন নাহার হাসি ২০২৫-২৬ অর্থবছরে আয়কর রিটার্নে ১৫ লাখ ৫৪ হাজার টাকা আয় দেখিয়েছেন। তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৭ হাজার ৯১৯ টাকা এবং প্রদত্ত আয়করের পরিমাণ ১ লাখ ৩২ হাজার ৮০০ টাকা।

রফিকুল আলম মজনু পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন। যেখানে তিনি মের্সাস ইমা এন্টারপ্রাইজ, মা এন্টারপ্রাইজ ও মায়াজ ট্রেডিং কর্পোরেশন নামে তিনটি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী। এ ছাড়া, তার স্ত্রীর পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করা হয়েছে, যেখানে মাশফী ইলেকট্রনিক্সের স্বত্ত্বাধিকারী উল্লেখ করা হয়েছে।

হলফনামা অনুযায়ী, রফিকুল আলম মজনুর স্থাবর সম্পদের পরিমাণ ৭ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। এর মধ্যে রয়েছে রাজধানীর শান্তিনগরে ছয়তলা বাড়ির একটি অংশ ৫৯ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা, জাতীয় ভলিবল স্টেডিয়ামে ১০ হাজার ১৬২ বর্গফুটের দোকান ১২ লাখ ৮ হাজার টাকা, ঢাকার শান্তিনগরে কনকর্ড মার্কেটের টুইন টাওয়ারে ১৯ দশমিক ৫৭ বর্গমিটারের দোকান ৫ লাখ ৭৫ হাজার টাকা, ছাগলনাইয়ায় ৫৩ লাখ ৯০ হাজার টাকার জমি, রাজধানীর পল্টনে চায়না টাউন মার্কেটে ৩৫০ দশমিক ৫৮ বর্গফুটের দোকান ১৩ লাখ ৫৬ হাজার ৩২০ টাকা, ঢাকার শান্তিনগরে ১ হাজার ৫১৫ বর্গফুটের ফ্ল্যাট ১৩ লাখ ১১ হাজার টাকা, দক্ষিণ শাহজাহানপুরে ১ হাজার ৫৪৭ বর্গফুটের ফ্ল্যাট ৩৮ লাখ ৮৫ হাজার টাকা এবং একই এলাকায় ১ হাজার ৫১৪ বর্গফুটের আরেকটি ফ্ল্যাটের ৩৮ লাখ ৮৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

মজনুর অস্থাবর সম্পদের মধ্যে ঢাকা ব্যাংকে জমা ৩ লাখ টাকা, ইউসিবিএল ব্যাংকে এফডিআর ২০ লাখ, নোহা মাইক্রো ৩৪ লাখ, আসবাবপত্র ৯০ হাজার, ইলেকট্রনিক পণ্য ১ লাখ, নগদ ২৭ লাখ ৪৮ হাজার ৩২২ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৬৬ লাখ ৮৬ হাজার ৬৭৬ টাকা উল্লেখ করা হয়েছে। তিনি ২০০৬ সালে ২০ আগস্ট থেকে একটি পিস্তল, একটি শটগান ও তাজা গুলি ব্যবহার করছেন, যার বাজারমূল্য ৮৬ হাজার ৩৫০ টাকা।

হলফনামা বিশ্লেষণে দেখা যায়, তার স্ত্রী নাজমুন নাহার হাসির নামে স্থাবর সম্পদের মোট পরিমাণ ১০ কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে ঢাকার জাতীয় ভলিবল স্টেডিয়াম এলাকায় ১৭১ বর্গফুটের দোকান ২৪ লাখ ৮ হাজার টাকা, ঢাকার রামপুরা বনশ্রী এলাকায় ৬ তলা আবাসিক ভবন ১ কোটি ১১ লাখ ৪৯ হাজার ১৪৬ টাকা, রাজধানীর পল্টনে ৮৫০ বর্গফুটের অফিস ৩৮ লাখ ৯ হাজার ১২০ টাকা এবং রাজধানীর আউটার সার্কুলার রোডের ১ হাজার ৯৫৫ বর্গফুটের ফ্ল্যাট ৪৪ লাখ ৯৪ হাজার ৫৬০ টাকা উল্লেখ করা হয়েছে।

অস্থাবর সম্পত্তির মধ্যে তার স্ত্রীর নগদ অর্থ ৩০ লাখ ৯৭ হাজার ৮৭৯ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ২২ লাখ ৬৯ হাজার ৯৯২ টাকা, ইলেকট্রনিক পণ্য ২ লাখ ৭৫ হাজার টাকা ও আসবাবপত্র ১ লাখ ৫০ হাজার টাকা।

হলফনামায় মূল্য উল্লেখ না করলেও রফিকুল আলম মজনুর ২০ ভরি ও তার স্ত্রীর ৫০ ভরি স্বর্ণালংকারের কথা উল্লেখ করা হয়েছে।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, রফিকুল আলম মজনুর নামে শেয়ারের বিপরীতে ঋণ রয়েছে ৫৭ লাখ ৯৩ হাজার ৬৫৩ টাকা। এ ছাড়া, বাড়ির ৪৫ লাখ ৭০ হাজার ৪৯৯ টাকা এবং গাড়ি ক্রয় বাবদ ঋণ দেখানো হয়েছে ৭ লাখ ৪৫ হাজার ১১২ টাকা।

মুন্সী রফিকুল আলম মজনু ১৯৭২ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। তার স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে ফেনী সদর উপজেলার ইজ্জতপুরের সাতবাড়ি গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর শান্তিনগরের শাহজাহানপুর রেলওয়ে কলোনি এলাকায় বসবাস করছেন। তার বাবার নাম মুন্সি গোলাম মোস্তফা ও মাতার নাম রোজিয়া বেগম। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে স্নাতকোত্তর (ব্যবস্থাপনা)। এর আগে, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনেও ফেনী-১ আসন থেকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে অংশ নেন মজনু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!