1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোলায় স্টাম্প দিয়ে পিটিয়ে যুবককে হত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

ভোলায় স্টাম্প দিয়ে পিটিয়ে যুবককে হত্যা

প্রতিনিধি

ভোলায় স্টাম্প দিয়ে পিটিয়ে যুবককে হত্যা
ভোলার তজুমদ্দিন উপজেলায় পাওনা টাকা নিয়ে ঝগড়ার জেরে মো. শাকিল মিস্ত্রী (৩০) নামে এক যুবককে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী আরেক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তজুমদ্দিন থানায় হত্যা মামলা দায়ের করেছেন। রোববার (১১জানুয়ারী) ভোরে রাজধানী ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার শাকিলের মৃত্যু হয়।

নিহত শাকিল উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেরানির দোকান এলাকার মো. ইউনুসের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া এলাকার কেরানির দোকানের সামনে শাকিলকে স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন একই গ্রামের বাসিন্দা মো. নুরনবীর ছেলে মো. তামিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের মো. ইউনুসের ছোট ছেলে রাকিবের কাছে মো. নুরনবীর ছেলে তামিম হোসেন ৬০০ টাকা পাওনা ছিল। পাওনা টাকা নিয়ে গতকাল শনিবার বিকেলে মাঠে ক্রিকেট খেলার সময় রাকিব ও তামিমের মধ্যে ঝগড়ার একপর্যায়ে রাকিবের বড় ভাই শাকিল মিস্ত্রি ঝগড়া থামাতে গিয়ে তামিমকে থাপ্পড় দেন।

এ ঘটনার জেরে ওইদিন সন্ধ্যায় শাকিল ঘটনাস্থলে দোকানের সামনে দাঁড়িয়ে টিভি দেখছিল। হঠাৎ করে তামিম পেছন দিক থেকে এসে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে শাকিলের মাথায় আঘাত করে। এতে শাকিল মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে তাকে ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে শাকিল মৃত্যুবরণ করেন। পরে অভিযুক্ত তামিমের বিরুদ্ধে নিহতের বাবা বাদী হয়ে তজুমদ্দিন থানায় হত্যা মামলা করেন।

নিহত শাকিলের বাবা মো. ইউনুস অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

বিকেলে বিষয়টি নিশ্চিত করে তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম ঢাকা পোস্টকে বলেন, সংবাদ পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে গিয়েছি। আজ সকালে নিহতের বাবা বাদী হয়ে অভিযুক্ত তামিমের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!