1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোলায় মায়ের সাথে অভিমান করে কিশোরের আত্মহত্যা - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

ভোলায় মায়ের সাথে অভিমান করে কিশোরের আত্মহত্যা

প্রতিনিধি

ভোলা সদর উপজেলায় মায়ের সাথে অভিযান করে গলায় ফাঁস দিয়ে মো. ফাহিম নামে ১২ বছরের এক কিশোরের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরছিফলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম ওই গ্রামের বাসিন্দা মো. জসিমের বড় ছেলে।

ফাহিমের মামা মো. রাকিব ঢাকা পোস্টকে বলেন, ফাহিম বদমেজাজি ছিল। গতকাল সন্ধ্যায় ঠুনকো বিষয় নিয়ে আমার বোন ফাহিমকে বকাঝকা করেছে। পরে ভাগিনা ফাহিম তার মায়ের বকাশুনে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর তার মাসহ অন্যান্য স্বজনরা তাকে খুঁজতে বের হলেও কোথাও পায়নি। একপর্যায়ে দেখতে পান বসতঘরের বাইরে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ফাহিম। এরপর খবর পেয়ে দ্রুত আমি সেখানে গিয়ে ফাহিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আমাদের কোনো অভিযোগ নেই।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!