1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে প্রতিবাদ পার্থর, ঐক্যের আহ্বান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে প্রতিবাদ পার্থর, ঐক্যের আহ্বান

প্রতিনিধি

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে প্রতিবাদ পার্থর, ঐক্যের আহ্বান
ভোলায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ এনে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শনিবার (১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই প্রতিবাদ জানান।
সংঘর্ষে আহত নিজ দলের নেতাকর্মীদের ছবি সংযুক্ত করে ব্যারিস্টার পার্থ লিখেছেন, আজ ভোলা সদরে বিজেপির বিশাল এক নির্বাচনী মিছিল হয়, যেখানে হাজারো মানুষ অংশ নেয়। জোহরের নামাজের আগে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ হওয়ার পর অল্প কিছু নেতাকর্মী পার্টি অফিসে অবস্থান করছিল। ঠিক তখনই ঈর্ষান্বিত হয়ে বিএনপির ৪০০ থেকে ৫০০ জনের একটি গ্রুপ কোনো কারণ ছাড়াই আমাদের নিরীহ কর্মীদের ওপর হামলা চালায় এবং পার্টি অফিস ভাঙচুর করে। এটি দুঃখজনক ও হতাশাজনক ঘটনা, আমি এর তীব্র প্রতিবাদ জানাই।
তিনি আরও লিখেছেন, এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান সারা দেশে মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে এবং এর প্রভাব ভোটেও পড়বে, এটি অত্যন্ত দুঃখজনক। ঐক্যের কোনো বিকল্প নেই।
প্রসঙ্গত, শনিবার দুপুরে ভোলা শহরের নতুন বাজারে অবস্থিত জেলা বিজেপির কার্যালয়ের সামনে বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে সাংবাদিক ও পুলিশসহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে গুরুতরদের ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে দাবি করে স্থানীয় বিএনপি ও বিজেপি নেতারা একে অপরকে দোষারোপ করছেন। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!