1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোলায় বিএন‌পি-ইসলামী আন্দোল‌নের কর্মী‌দের মারামা‌রি, আহত ৪ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভোলায় বিএন‌পি-ইসলামী আন্দোল‌নের কর্মী‌দের মারামা‌রি, আহত ৪

প্রতিনিধি

ভোলা-৪ সংসদীয় আসনের চরফ্যাশন উপজেলায় একটি ভোটকেন্দ্রের পাশে বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় দলের ৪ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার শশীভূষণ থানার আঞ্জুরহাট মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের রাস্তায় এ ঘটনায় ঘটে।

প্রত্যক্ষদর্শী ভোটাররা জানান, আজ সকালে ভোট শুরু থেকেই বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা যে যার মতো কেন্দ্রের পাশে অবস্থান করছিল। দেড়টার দিকে ইসলামী আন্দোলনের কর্মী আব্দুল মমিম কাশেম ও হাসানের সাথে বাগবিতণ্ডা হয় স্থানীয় বিএনপির নেতা আকবর পালোয়ান ও মামুম হাওলাদারের সঙ্গে। একপর্যায়ে বিএনপি ও ইসলামী আন্দোলনের অন্যান্য নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন। পরে যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম বলেন, ঘটনাটি ঘটেছে ভোটকেন্দ্রের বাইরে। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!