1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোলায় বাজারে অগ্নিকাণ্ড, ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি

ভোলায় বাজারে অগ্নিকাণ্ড, ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের ৯টি দোকান পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে ওই উপজেলার কুঞ্জেরহাট বাজারের পূর্ব দিকে তজুমদ্দিন রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার মধ্যরাতে কুঞ্জেরহাট বাজারের পূর্ব পাশে তজুমদ্দিন রোডের একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রাপাত হয়। পরে চোখের পালকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

তারা আরো জানান, আগুনে চারটি স্বর্ণের দোকান, একটি জুতার শোরুম, ক্রোকারিজের দোকান, ঢেউটিনের দোকান, গ্লাসের দোকানসহ নয়টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আমাদের প্রায় ৩ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি। আমরা যে আবার ঘুরে দাঁড়াব সেই সামর্থ্যও নেই।

ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ জানান, কুঞ্জেরহাট বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ভোলা সদর, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হয়েছে। পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!